সাড়ে ৩ কেজি স্বর্ণসহ শাহজালালে যাত্রী আটক

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকা দামের সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রী দুবাই থেকে আসেন।

তার কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি দল।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান পরিচালনা করা হয় বলে জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের ২৬-কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে চামড়ার মতো একটি মানিব্যাগের ভেতরে বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। যা তিনি নিজের বলে স্বীকার করেন। পরবর্তীতে একই আকৃতির আরও দুটি মানিব্যাগ উদ্ধার করা হয়। দুটি মানিব্যাগ থেকে ২৮টি স্বর্ণ বার ও একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। স্বর্ণের বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীকে জরিমানা

#

জামায়াত ক্ষমতায় গেলে সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট নিজ-নিজ অপরাধের জন্য সমান শাস্তি ভোগ করবে - ডা. শফিকুর রহমান

#

চাঁদাবাজি রোধে অভিযোগ বাক্স স্থাপন করলেন সংসদ সদস্য

#

ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা

#

সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ : আইজিপি

#

সাগর সংরক্ষণ ও সামুদ্রিক মৎস্য রক্ষায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে মিডার এমওইউ সই

#

‘ছেলের লাশ এনে দেন, শেষবারের মতো দেখতে চাই’

#

বাজার তদারকি করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

#

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

Link copied