চাঁদাবাজি রোধে অভিযোগ বাক্স স্থাপন করলেন সংসদ সদস্য

Bortoman Protidin

১৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) সংসদীয় আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূইয়া এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী ও প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছেন। চাঁদাবাজি ও অনিয়ম দূর করতে তিনি স্থাপন করেছেন ‘অভিযোগ বক্স’।

গত সোমবার নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বর (বটতলা) এলাকায় তিনি এই ‘অভিযোগ বক্স’ স্থাপন করেন। যেখানে এলাকার নাগরিকরা নির্ভয়ে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।

অভিযোগ বক্সে লেখা রয়েছে, ‘বিএনপি’র কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে, দয়া করে নির্ভয়ে লিখিত অভিযোগ জমা দিন।’ নিবেদক- মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি।

এ উদ্যোগকে ঘিরে কুমিল্লা ও আশপাশের এলাকায় এরই মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, এটি চাঁদাবাজি, হয়রানি ও অন্যান্য অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও আশা করছেন, অভিযোগগুলো যথাযথভাবে বিবেচনা করা হলে এলাকায় শান্তি ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার এই পদক্ষেপ জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং স্বচ্ছ রাজনীতির প্রতি অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরেছে। অনেকেই বিশ্বাস করেন, সঠিক প্রয়োগের মাধ্যমে এ উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং চাঁদাবাজি বা অনিয়মের মতো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে

#

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

#

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ইসির দ্বারস্থ এমপি প্রার্থী সিগমা-ফুয়াদ

#

ঈদের পর তাপমাত্রা বাড়তে পারে

#

গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

#

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি

#

তাদের বলে দিতে চাই, হাতিয়ার সরকার আমরা: হান্নান মাসউদ

#

মেডিকেল ডিভাইস দেশে তৈরি হলে চিকিৎসা হবে সহজ

#

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

#

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সর্বশেষ

Link copied