রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩১

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার (১০ মার্চ) সকাল ৬টা থেকে  আজ সোমবার (১১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে ৫৮ গ্রাম হেরোইন, ৬৪৪টি ইয়াবা ট্যাবলেট, ৬৩ কেজি ৭৫০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা, ৭ বোতল ফেনসিডিল ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied