১ লাখ ২৪ হাজার দুটি মাছের দাম

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

পটুয়াখালীর কলাপাড়ায় দুটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকায়। মাছ দুটির ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম। আজ শনিবার সকালে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মোস্তাফিজ হকের মালিকানাধীন কুতুবদিয়া ফিস নামে আড়তে মাছ দুটি নিলামে তোলা হয়। সজীব হাওলাদার নামের এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

এর আগে এফ বি মায়ের দোয়া নামের ট্রলারের লক্ষি মাঝির জালে ওই মাছ ধরা পড়ে।লক্ষি মাঝি বলেন, ‘দাতিনা মাছ সচরাচর জালে আসে না। এ মাছ অনেক দামি, তাই যার জালে বাঁধে তারা ভাগ্যবান। ভালো দামে বিক্রি করতে পেরে ভালো লাগছে।’

বন্দরের মাছ ব্যবসায়ী সজীব হাওলাদার বলেন, ‘নিলামে অনেকের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ দামে মাছ দুটি কিনেছি। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দাতিনা মাছের দাম অনেক বেশি। সচরাচর এ মাছ জেলেদের জালে পাওয়া যায় না। সুন্দরবন অঞ্চলে এ মাছ বেশি ধরা পড়ে। জেলেরা সম্প্রতি বেশ বড় বড় মাছ পাচ্ছেন। এর কারণ হিসেবে মনে করছি, তারা সরকারি মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেছিলেন।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারত থেকে এসেছে পিঁয়াজ, বিক্রি হবে ৪০ টাকা কেজিতে

#

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

#

‘আলো আইওটি’ সলিউশন নিয়ে এলো গ্রামীণ ফোনো

#

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’, যুবক আটক

#

গণভোট ও নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি রয়েছে: তথ্য উপদেষ্টা

#

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে বিদ্যুৎ বিভাগের সাথে চট্টগ্রাম নাগরিক ফোরামের বৈঠক

#

সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ

#

স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল

#

বালিশ চাপায় গৃহবধূকে হ-ত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর-শাশুড়ি

সর্বশেষ

Link copied