পশ্চিম সুন্দরবনে রান্না করা হরিণের মাংস উদ্ধার

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

 পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায়  মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক  এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ইনচার্জ  সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এসময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়ি ভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।

তবে বন বিভাগের উপস্থিতি আগাম বুঝতে পেরে দলবল নিয়ে মাহমুদুল হাসান দ্রুত পালিয়ে যান। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারীর দল হরিণের মাংস রান্না করে খাওয়ার প্রস্ততি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংস সহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মজুত বিরোধী অভিযানে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

#

পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

#

সারাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

#

অংশীজনের সঙ্গে পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন: তথ্য উপদেষ্টা নাহিদ

#

নির্বাচনের ফল ‘শান্তভাবে গ্রহণ করায়’ জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

#

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত

#

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

#

সুবর্ণচরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত স্কুল, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

#

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা: জুবাইদা রহমান

সর্বশেষ

Link copied