মজুত বিরোধী অভিযানে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

Bortoman Protidin

৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মজুত বিরোধী অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের ১ ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চালকলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

সোমবার (৩০ জানুয়রি) সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

জেলা প্রশাসক গোলাম মওলা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চালকলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই শহীদদের কবর জিয়ারত করে চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রার সূচনা

#

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

#

বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

#

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ মারা গেছেন

#

জুলাই আন্দোলনের যোদ্ধা মুনিরার দরজায় রহস্যময় লাল ক্রস: আতঙ্কে দিন কাটছে পরিবারের

#

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

#

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২ হাজার ৯১৮ প্রবাসীর নিবন্ধন

#

বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সর্বশেষ

Link copied