চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব: তিনতলা ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

Bortoman Protidin

২০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬


#

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড়ের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে গাছপালা ও উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক স্বাভাবিক করা হয়।

জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া এবং আমসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জমি লিখে না দেওয়ায় শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম

#

“এই কষ্ট আর কারও জীবনে না আসুক”—নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীর হৃদয়বিদারক বার্তা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

কুমিল্লায় রাত পোহালেই ভোট উৎসব প্রস্তুত -উৎসবের সাথে আছে শঙ্কাও

#

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

#

পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী

#

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

#

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

#

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

Link copied