ঈদের পর তাপমাত্রা বাড়তে পারে

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

দেশের ৭ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ এ সময়ে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

ঢাকাতেও মৃদু তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা। বুধবার (১০ এপ্রিল) ও ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ঈদের পর দিন থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ বুধবার (১০ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শুক্রবার (১২ এপ্রিল) সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত ৫দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, তাপমাত্রা আরও বাড়তে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শুরু হলো তারেক রহমানের সংবাদ সম্মেলন

#

পোস্তগোলা সেতু বন্ধ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

#

বিশ্বকাপ বয়কট বিতর্কের মাঝেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি

#

১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল নির্বাচন কমিশন

#

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে : তারেক রহমান

#

পাবনায় একটি বিদেশি রিভালবার সহ ৫ যুবক গ্রেফতার।

#

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

#

ঝড় তোলার অপেক্ষায় আইপিএলে ৩.৬ কোটিতে বিক্রি হওয়া ‘রাঁচির গেইল’

#

প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

#

হাদীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

সর্বশেষ

Link copied