ঘন কুয়াশা: একসঙ্গে ৬ ট্রাকের সং'ঘ'র্ষ, নারীসহ প্রাণ গেল ২ জনের

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নাটোরে ঘন কুয়াশার কারণে একসঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন ট্রাকচালক নিহত সাতজন আহত হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। 

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার নওপাড়া ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের জুটমিলের সামনে একসঙ্গে ছয়টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

নিহত ট্রাকচালক হলেন- মো. হুসাইন (৩৫) তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিত্যানন্দ গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। অপর দিকে নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম পরিচয় জানা যায়নি।

নাটোর সড়ক বিভাগ বলছে, সড়কের ওপর দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বনপাড়া থেকে রেকার আনা হচ্ছে। রেকার পৌঁছালে ট্রাক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হবে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহাবুর রহমান জানান, সোমবার সকালে ঘন কুয়াশা থাকায় কম দূরত্বের বস্তুও দেখা যাচ্ছিল না। নাটোর-বগুড়া মহাসড়কের জুটমিলের সামনে প্রথমে বিপরীতমুখী দুইটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর একে একে ছয়টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন অন্তত সাতজন। এসময় পাঁচটি ট্রাক দুমড়ে মুচড়ে যায় এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকগুলো ট্রাক একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে, তাই এসব সরাতে সময় লাগবে। যত দ্রুত সম্ভব এসব ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অপরদিকে পবা হাইওয়ে থানার উপ-পরির্শক (এসআই) মো. ফিরোজ হোসেন জানান, সকালে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় নাটোর-রাজশাহী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

#

দেবীদ্বারে উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

#

বিনা খরচে পরীক্ষার্থীদের মিলছে শঙ্করের গাড়ি

#

এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, দলিল-আসবাবপত্র পুড়ে ছাই

#

জামায়াত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার

#

কুমিল্লায় যৌথ চেকপোস্টে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

#

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা

#

কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার

#

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না - স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied