ঝাউতলায় ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশা চালক নিহত

Bortoman Protidin

৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. বেলাল প্রকাশ বড় বেলাল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

শনিবার রাত ১০টায়,খুলশী থানাধীন ঝাউতলা রেলস্টেশন এলাকায়  এই ঘটনা ঘটে

নিহত বেলাল পেশায় সিএনজি অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মো. আনোয়ারের ছেলে

জানা গেছে, টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচলরত গ্রাম সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়ায়। সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজান গ্রুপের বেলালকে ছুরিকাঘাত করে

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল নামের একজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার , গৃহকর্মী পলাতক

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

২৮ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

শিক্ষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

ভোক্তা অধিকারের অভিযানে কমে গেল পেয়াজের দাম

#

ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস এখন কাউখালীতে

#

আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য বাড়াবে

#

কুমিল্লায় দি মোঘল এম্পায়ারের কাচ্চি ও শরবত তৈরির মান দেখে প্রশংসা করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

#

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান -জেলা প্রশাসক আমিরুল কায়সার

Link copied