খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। বুধবার তারা ঢাকায় আসবেন।

আজ মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) দুপুরে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় আসেন। তারা ওইদিনই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। তবে দলের দায়িত্বশীল কোনো নেতা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে জানিয়ে অধ্যাপক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পর ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে-মেডিকেল বোর্ড যদি মনে করে, তখনই সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে- রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

ইউএনও হিসেবে যোগদান করলেন সাবেক লাক্স সুন্দরী সোহানিয়া

#

বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

ফ্যাসিস্ট লীগের বিচার হবেই : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

#

মজুত বিরোধী অভিযানে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

#

বিএনপি মহাসচিব’র সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

#

হাদির খুনিদের ফেরত না দেওয়া পযর্ন্ত ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: মাহফুজ

#

সড়ক থেকে অভিনন্দন জানানো ব্যানার দ্রুত সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

#

পাবলিক প্লেসে ধূমপান ও তামাক সেবনে ২ হাজার টাকা জরিমানা কার্যকর

#

আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণে কাজ শুরু : প্রধান উপদেষ্টার কার্যালয়

সর্বশেষ

Link copied