কুড়িগ্রাম উলিপুর উপজেলার গুনাইগাছে প্রতারণা ফাঁদে পড়ে নিঃস্ব প্রায় অর্ধ শতাধিক কৃষক পরিবার

Bortoman Protidin

১৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কুড়িগ্রাম উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ গ্রামের আব্দুর রশিদ ও তার স্ত্রী আফরোজা বেগম এর প্রতারণা ফাঁদে পড়ে প্রায় অর্ধ শতাধিক কৃষক মধ্যবৃত্ত শ্রেণী মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানা গেছে। আব্দুর রশিদ চাকুরী করেন ঢাকা ওয়াসার এস,পি,ও কার্ড নং-১৭২৯, পদে এবং তার স্ত্রী আফরোজা বেগম উলিপুর পরিবার পরিকল্পনা গুনাইগাছ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকমর্ী হিসাবে। ইতিমধ্যে প্রতারণার দায়ে রুবেল ও আজিজার রহমান এর দায়েরকৃত মামলায় আফরোজা বেগম কুড়িগ্রাম জেল হাজতে রয়েছে। অন্য দিকে আব্দুল মালেক এর দায়ের কৃত (মামলা নং-২০/২৩) আব্দুর রশিদ এর নামে ওয়ারেন্ট হলে উলিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্ত রয়েছেন। এ অবস্থায় ভুক্তভোগী রুবেল মিয়া মামলা নং-২৪০/২৩ আজিজার রহমান মামলা নং-২২১/২৩, নজরুল ইসলাম মামলা নং-৪৫০/২২, আব্দুল মালেক মামলা নং-২০/২৩ মামলা বিচারাধীন রয়েছে। উলিপুর উপজেলার রামদাস ধনীরাম মিয়াপাড়া গ্রামের রুবেল মিয়া জানান, আফরোজা বেগম ও আব্দুর রশিদ স্বামী-স্ত্রী মিলে আমাদের গ্রামের ৪০-৫০ জন মানুষের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইতিমধ্যে আমার এবং আজিজার রহমানের মামলায় স্বাস্থ্যকমর্ী আফরোজা বেগম জেল হাজতে রয়েছেন। তবুও প্রতারকরা কারো কোন প্রকার টাকা না দিয়ে কালক্ষেপন করছেন। এদিকে ভুক্তভোগীরা ঋণের দায়ে জর্জরিত হয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা আদায়ে সবধণের চেষ্টা করেও টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। টাকা পাওয়ার বিষয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

থানার পাশেই ভবঘুরের ছদ্মবেশে বসবাস, ৭ মাসে ৬ খুন

#

জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে যানবাহনে স্টিকার লাগাচ্ছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ

#

অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদ আরশাদুর রউফ

#

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : আমির ডা. শফিকুর রহমান

#

রাজশাহী শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

#

সৌদির মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২৯ সেনা আহত

#

নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যত: কুমিল্লায় নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম

#

আইনকানুন এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

#

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কবে জানা গেল

Link copied