কলেজের টিন বিক্রির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

#

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতেই হবে: তারেক রহমান

#

প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

#

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রমজানে সিএনজি স্টেশনগুলো খোলা রাখার নতুন সময় পুনর্নিধারণ

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

#

বাইক থেকে ছোড়া গু-লিতে নি/হ/ত ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার

#

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

#

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরস কমিটি গঠন

#

একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

Link copied