তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার ( ১৫ ফেব্রুয়ারি ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট দেন সারজিস আলম। এটাকে বাংলাদেশের রাজনীতিতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা হিসেবে অভিহিত করেন সারজিস। 

ফেসবুক পোস্টে সারজিস উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

প্রসঙ্গত, সন্ধ্যা ৭টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায়, পরে রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় এক অনন্য নাম : রাষ্ট্রপতি

#

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

#

২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

#

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি

#

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

#

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

#

তিন হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়ায় গ্রেপ্তার-৩

#

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে: তথ্য উপদেষ্টা

#

আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র বাছাই, আপিল দায়েরে ইসির সাত নির্দেশনা

#

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ : পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

Link copied