ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তখনই ওসমান বিন হাদীকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ওসমান বিন হাদী এবং তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে দুইজন এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন।

এদিকে ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখন শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন তারা।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও বর্ধিত আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

#

নতুন দলের দায়িত্ব নিয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত : নাহিদ ইসলাম

#

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে বিএনপি: তারেক রহমান

#

ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা

#

তারেক রহমানের সুবিধার জন্য বাসভবন ও অফিস তৈরি করেছে বিএনপি

#

বিএনপির ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আওয়ামী লীগের নেতারা

#

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন হয়েছে: আইন উপদেষ্টা

#

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

#

নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

Link copied