তারেক রহমানের সুবিধার জন্য বাসভবন ও অফিস তৈরি করেছে বিএনপি

Bortoman Protidin

১৭ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশানে বাসভবন ও রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে।

গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় তিনি উঠবেন। ওই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’-তে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।এ ছাড়া গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।বিএনপি সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন তারেক রহমান। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানাতে দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশবাসী আমাদের নেতার অপেক্ষায় আছে। তার আগমন উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে অভ্যর্থনা জানাবে।”এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে অভ্যর্থনার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জানা গেছে, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসাটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির দলিল বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বাসাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।এদিকে গুলশানের ৯০ সড়কের ১০/সি ভবনটি বিএনপির নতুন অফিস হিসেবে ব্যবহৃত হবে। চারতলা ভবনটিতে ব্রিফিং রুম, গবেষণা সেল এবং বিভিন্ন বিভাগের দপ্তর রয়েছে।সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুরু হওয়া ‘আমার ভাবনায় বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে দেশ-বিদেশের নাগরিকরা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ ১০ জনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, জিয়া উদ্দিন হায়দার, বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

#

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

#

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত

#

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান : রয়টার্স

#

দেশের রাজনীতিকে আবারও ঘোলাটে করার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক

#

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

#

ভোট-পরবর্তী শান্তি রক্ষায় আহ্বান কমনওয়েলথ পর্যবেক্ষণ প্রধানের

#

গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান উল্লাহ আমান

#

জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারব : সিইসি

সর্বশেষ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

Link copied