আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি,থাকতে পারে ৪/৫ দিন

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। বৃষ্টি থাকতে পারে পরবর্তী / দিন একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে।

গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। রোববার ৪৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিলো। আজ ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিনও বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে।

তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিল ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও বেশ শীত অনুভূত হচ্ছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

তিনি আরও জানান, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ওইদিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন সংরক্ষণে অবহেলা করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

#

কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ

#

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নসিমন চালকের মৃত্যু

#

কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

#

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

#

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

#

ডাকাত দলের সদস্য সাজু গ্রেফতার

#

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

#

পুলিশ ইসির নির্দেশমতো কাজ করবে : আইজিপি

#

তথ্য জানাতে হটলাইন সেবা চালু করলো ধর্ম মন্ত্রণালয়

Link copied