সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি : তারেক রহমান

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে।

সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি।

খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি।

খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এ দেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সে জন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ।

তিনি আরো বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে, বিএনপি জনগণকে রেখে চলে যায়নি।

এ সময় বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন,  এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তী সময়ে তা পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে।

এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

#

ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

#

রাখাইনে সন্ধ্যার পর যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ মিশন

#

বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা

#

ডিম-মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

#

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

#

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

#

সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

#

শোকজ নোটিশ পেলেন গিয়াস উদ্দিন তাহেরী

#

দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

Link copied