নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

Bortoman Protidin

২৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

এর আগে তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠক সম্পর্কে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, একান্ত বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন প্রসঙ্গে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী, এমন সব মৌলিক বিষয়ে বৈঠক করেছেন তারা।

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নবম কমিশন সভা শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খবর

#

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

#

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে: মনিরুল হক চৌধুরী

#

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব: ড. ইউনূস

#

একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

#

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

#

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৮

#

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব : জামায়াত আমির

#

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত

সর্বশেষ

Link copied