২৬ বোতল বিদেশী মদ সহ ১জন মাদক কারবারী গ্রেফতার

Bortoman Protidin

১০ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬


#

গাইবান্ধায় মারুফ হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ্যাব।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গতকাল রাত সোয়া ১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা হতে মাদক কেনা বেচার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ হাসান উপজেলার কামারজানি গোঘাট এলাকার দুলু মিয়ার ছেলে এবং কামারজানি ইউনিয়ন শাখা যুবলীগের অহবায়ক।

আজ দুপুরে গাইবান্ধা ্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন মাদক ব্যবসায়ী সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৬ বোতল বিদেশী মদসহ মারুফ হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ হাসান সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হাসান দীর্ঘদিন মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এইচএসসির খাতা চ্যালেঞ্জ এর ফলাফল জানা যাবে যেভাবে

#

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার পরেও বিপৎসংকেত বহাল

#

বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বাড়তে পারে

#

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

#

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, বিলম্বে চলছে সিলেট- চট্রগ্রামের ট্রেন

#

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

#

চাঁদপুরে নৌ থানা পুলিশের অভিযানে ১৫ বাল্কহেডসহ ২৩ শ্রমিক আটক

#

চলমান শৈত্যপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়

#

ট্রফি নিয়ে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ানদের বিজয় উল্লাস

#

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৩৪

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied