শুরু হয়েছে নাট্য সংগঠন ভিসিটির পুনর্মিলন

Bortoman Protidin

৬ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬


#

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) এর পুনর্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার বিকাল থেকে শনিবার দিনব্যাপী অনুষ্ঠান চলবে। ভিসিটির সাবেক-বর্তমান সদস্যদের মিলন মেলা উপলক্ষে আনন্দ, আড্ডা উচ্ছ্বাসে মেতে উঠেন নাট্যকর্মীরা। অনেকে আবার স্মৃতি রোমন্থন করছেন, গল্পের ঝুড়ি মেলে ধরেছেন। কেউ কেউ তাদের স্ত্রী সন্তানদেরও নিয়ে এসেছেন অনুষ্ঠানে। নতুন-পুরাতনদের মাঝে পরিচয়, গল্প গানে মেতে উঠেন সবাই। 

শুক্রবার বিকালে ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রী শাখার মোতাহের হোসেন লাইব্রেরি ভবন ও সংগঠনটির অফিস-মহরা কক্ষ ব্যাপক সাজসজ্জা করা হয়। বিভিন্ন ফটো ফ্রেমে পোজ দিতে থাকেন অংশগ্রহণকারীরা। শনিবার দিনব্যাপী কুমিল্লা কোটবাড়ি এলাকার ব্লু ওয়াটার পার্কে পুর্নমিলন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেশের অন্যতম চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলম জানান, ২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ নিয়ে গড়ে তুলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। সেই থেকে যাত্রা শুরু করে মঞ্চ নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে সংগঠনটি। বর্তমানে ১৬ তম বর্ষে পদার্পন করেছে সংগঠনটি।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied