রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ দাবি নতুনধারার

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

পবিত্র রমজানের আগেই ভর্তুকি দিয়ে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

১ মার্চ ২০২৪ সকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের দাবি জানিয়ে বলেন, এখন আর দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারছে না সরকার বা খাদ্য মন্ত্রণালয়, অতএব, রমজানের আগেই ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠন করে জনগণকে কসাইসময় ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে রক্ষার  উদ্যেগ নিন। এতে প্রেরণা বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা, আফতাব মন্ডল, হাওয়া বেগম, মনোয়ারা বেগম, হুমায়ুন কবির প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, একে তো স্বাধীনতার মাস, সেই সাথে আসন্ন পবিত্র মাহে রমজান, এমন পরিস্থিতিতে আমজনতা জেনে গেছে- তারা কারা, যারা নিজের আরাম-আয়েশী জীবন যাপনের কথা ভেবে ভয়াবহভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উস্কানি দেয়ার পাশাপাশি পানি-গ্যাস-বিদ্যুৎ-জ¦ালানি তেলের দাম বৃদ্ধির জন্য বারবার প্রস্তাব দিচ্ছে এবং  বৃদ্ধি করে নিজেদের আখের গোছাচ্ছে। যারা দেশের বাইরে শত শত বাড়ি করছে ছাত্র-যুক-জনতার রক্তচোষা অর্থে, তাদেরকে জনগণ কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইতিহাসও। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

#

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

#

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

#

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

#

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

Link copied