বিরামপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু

Bortoman Protidin

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬


#

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে শফিকুল ইসলাম নয়ন(৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার ( মার্চ) সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় বিরামপুর রেলওয়ে স্টেশনে দূর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল ইসলাম।

স্থানীয়রা জানান,দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি গন্তব্য স্থানে পৌঁছানোর লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে ঠিক সময়ে ছেড়ে দেয়। ছেড়ে দেয়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে শফিকুল ইসলাম নয়ন পড়ে গিয়ে ডান হাতে এবং বিভিন্ন স্থানে আঘাত পান। বিরামপুর ফায়ার সিভিল সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভিন তাকে মৃত ঘোষণা করেন।মৃত শফিকুল ইসলাম নয়ন বিরামপুর পৌরসভার নং ওয়ার্ডের নতুন বাজার পূর্ব জগন্নাথপুর গ্রামের হাসান আলীর ছেলে।সে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের ছাত্র।সে এবং তার স্ত্রী দুই ছেলে মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন।সে ঢাকায় মুদির দোকান করে। 


পরিবার সূত্রে জানাযায়, শফিকুল ইসলাম নয়ন প্রতিবছরের ন্যায় ঢাকা হতে অনেক কয়েক জনকে নিয়ে নিজ এলাকার মামুনাবাদ খানকা শরীফের মাহফিলে আসেন ট্রেনের একটি বগি রিজার্ভ করে। এবছরো গতকাল শুক্রবার মামুনাবাদ খানকা শরীফের মাহফিল শেষে আজ শনিবার ঢাকার উদ্দেশ্যে সহযাত্রীদের সাথে নিয়ে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি রিজার্ভ করেন।দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে সহযাত্রী সকলে ট্রেনে উঠলে ট্রেনটি যথাসময়ে ছেড়ে দেয়। ছেড়ে দেয়া ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে তার সহযাত্রীরা সামনের রেলওয়ে স্টেশন পাঁচবিবিতে নেমে বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেয়।এ দূর্ঘটনায় তার পরিবারসহ মাহফিলে আসা সহযাত্রী এবং বন্ধুবান্ধব এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় হাকিমপুর ফাঁড়ির জিআরপি পুলিশের এস আই রফিক লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

#

নানার বাড়ি বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

#

৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের

#

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

#

বাবার বাড়ি যাওয়া হলো না লিজার, প্রথম বিবাহবার্ষিকীতে ট্রাকচাপায় মৃত্যু

#

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

#

পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ জান্নাত ও কবিতা, সব পদক বাতিল

#

আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে

#

প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা

#

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক

Link copied