বান্দরবানে দুই পর্যটক নিহত

Bortoman Protidin

২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় জিপ গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ দুপুর ১২টায় সময় এই দুর্ঘটনা ঘটে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি জিপ গাড়ি পর্যটক নিয়ে রুমা উপজেলার আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং থেকে দুপুরে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সদস্যরাসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন পর্যটকের মৃত্যু ঘটে।

এদিকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টায় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ গাড়ি নিয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরে তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।  

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ডিবি কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান

#

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

#

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

#

কুড়িগ্রামে সোহান হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

#

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নতুন গাড়ি রেজিস্ট্রেশনে পুরাতন গাড়ি জমা দিতে হবে: মেয়র আতিক

#

আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না বরং তারা আওয়ামী লীগের মতো দখলদারির রাজনীতি করতে চায় : হাসনাত আবদুল্লাহ

#

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়,৮.৭ ডিগ্রী সেলসিয়াস

#

কুড়িগ্রামে জমি অধিগ্রহন না করেই ব্যক্তিগত জমিতে সেতু নির্মাণ করছেন এলজিইডি