বাউফলে খালে পানি না থাকায় শতাধিক কৃষকের হাহাকার

Bortoman Protidin

২৮ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের শতাধিক কৃষক পানির জন্য হাহাকার করছেন।

 

১৮ মার্চ সোমবার সরেজমিনে ওই গ্রামে গিয়ে জানা যায়, সম্প্রতি বটকাজল গ্রামে প্রায় ৪০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। দীর্ঘদিন থেকে কতিপয় প্রভাবশালী কাশিপুর,বগা ও মহিষাদি এলাকার ৩টি সুইস গেইট নিয়ন্ত্রণ করায় ওই গ্রামে পানির সংকট দেখা দেয়। পানি না থাকায় নওমালা-বগা খাল শুকিয়ে গেছে। ফলে ইরি ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে যেতে বসেছে।

 

নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জালাল আকন বলেন, কয়েক বছর আগে এলজিইডির অর্থায়নে জনগুরুত্বপূর্ণ নওমালা-বগা খালটি খনন করা হয়। কিন্তু ৩টি স্লইস গেইট নিয়ন্ত্রণ করায় খালটিতে পানির প্রবাহ নেই। ফলে নওমালা, বগা ও দাশপাড়া ইউনিয়নের শত শত মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ফসল চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের মাঝে হাহাকার বিরাজ করে। চলতি মৌসুমে বটকাজল গ্রামে ৪০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। পানি না থাকায় মাঠ ফেটে চৌচির হয়ে গেছে।

 

স্থানীয় কৃষক মিজান মৃধা, আলাউদ্দিন আকন, অলিউল্লাহ হাওলাদার, আবুল কাজী ও নাসির খলিফা বলেন, ইরি ধানের বীজ রোপণের পর ক্ষেতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে বটকাজল গ্রামের খালে পানি না থাকায় কৃষকরা মহাবিপাকে পড়েছেন।

 

কৃষকদের সুবিধার জন্য অবিলম্বে ৩টি সুইস গেইট খুলে দেয়ার দাবি জানিয়ে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. কামাল হোসেন বিশ্বাস বলেন, সুইস গেইট নিয়ন্ত্রণ করে মাছ শিকার করছেন কয়েকজন প্রভাবশালী, আমি বিষয়টি কৃষি কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আরো বলেন খালে ভিতরে কচুরিপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করা দরকার।

 

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস বলেন, কৃষকদের সুবিধার জন্য কৃষকদের লেখিত আবেদন দিতে বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, পানির ব্যবস্থা করতেছি নওমালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied