ডেঙ্গু ছড়িয়ে পড়েছে মারাত্মক আকারে

Bortoman Protidin

২০ দিন আগে রবিবার, মার্চ ২২, ২০২৬


#

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনায় মশা বাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,  এবছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪১৯ জন।

এদিকে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্জেন্টিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার জনের।

আক্রান্তদের মধ্যে সব বয়সী নারী-পুরুষ রয়েছেন। ইতোমধ্যে অনেকের মৃত্যুও ঘটেছে। মৃতদের অধিকাংশেরই বয়স ৭৫ থেকে ৮০ বছর। তবে নিহতদের সংখ্যা প্রকাশ করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।

হাতে গোনা অল্প কয়েকটি ওষুধের দোকানে এবং অনলাইনে যদিও ওষুধ পাওয়া যাচ্ছে, তবে তার দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ব্যাপক মূল্যস্ফীতিতে টালমাটাল আর্জেন্টিনায় ডেঙ্গুর ওষুধ দুর্লভ হয়ে ওঠায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ জনগণ। এমনকি রাজধানী বুয়েন্স এইরেসের অধিকাংশ ফার্মেসি-ওষুধের দোকানে ‘ডেঙ্গুর ওষুধ নেই’- নোটিশ ঝুলছে।

ফলে অধিকাংশ মানুষের সামনে বিনা চিকিৎসায় ডেঙ্গুতে ভোগা ব্যতীত আর কোনো বিকল্প থাকছে না।আর্জেন্টিনার সরকার শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। অর্থমন্ত্রী মারিও রুশো বেতার সংবাদমাধ্যম রেডিও কন্টিনেন্টালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সাপ্লাই চেইনে কিছু সমস্যা থাকায় ওষুধের সংকট দেখা দিয়েছে। তবে এটি সাময়িক, শিগগিরই সমাধান করা হবে।’

তবে আর্জেন্টিনার ওষুধ কোম্পানিগুলো জানিয়েছে, কাঁচামাল সংকটের কারণে তারা ওষুধ তৈরি করতে পারছেন না। এই সংকট সমাধানে আরও কয়েক মাস লাগবে বলে ধারণা তাদের।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মুর্শিদাবাদে তাপমাত্রা নামল ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে,জাঁকিয়ে পড়েছে শীত

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

#

বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা রহমান

#

৭০০ বার ভূমিকম্পে কেপেঁ উঠলো আইসল্যান্ড

#

কুকুরের মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস

#

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা গৃহীত

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা

#

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

#

রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

আজ শুভ বড়দিন

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied