কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি মূলহোতাসহ গ্রেফতার ৫

Bortoman Protidin

১২ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

নেকবর হোসেন 
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমান বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃতরা কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু। 
তাদের মধ্যে মনির, সোহেল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 
রোববার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। 

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩ টি অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযান করে। এ সময় ট্রান্সফারমার চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫ টি ঢাকনা, ট্রান্সফারমারের খোসা ১ টি।গোয়েন্দা সূত্র অনুযায়ী ধরা ছোঁয়ার বাইরে আরো অন্তত ৩০ জন থাকতে পারে।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied