কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, মার্চ ১৩, ২০২৬


#

চীনের একটি কারখানায় বিস্ফোরণের  ঘটনায় ৮ জন নিহত  হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংহাই থেকে ১৮০ কিলোমিটার (১১১ মাইল) উত্তর-পশ্চিমের চাংঝো শহরের একটি ধাতব পণ্য কারখানার ওয়ার্কশপে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, শেনরং মেটাল টেকনোলজি লিমিটেডের প্রোডাকশন ওয়ার্কশপে বিস্ফোরণে আটজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে শিল্প কারখানাগুলো দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে নিরাপত্তা বিধি ঠিকভাবে পালন না করায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। এছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

এদিকে চীনের একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগার ঘটনা স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied