আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রার্থী আশা

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬


#

ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণির এক ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বড় বড় রাজনৈতিক অঙ্গীকারের পরিবর্তে ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ দেওয়ার আশ্বাস দিয়ে ভোট চাইছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

শুধু তরুণ ভোটার নয়, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সী ভোটারের কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন তিনি।

আশা মণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জোয়ার বইছে। জয়দেব দেবনাথ নামে এক নেটিজেন মন্তব্য করেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!

উল্লেখ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন আশা মণি। তবে সে সময় তিনি অল্প কয়েকটি ভোট পেয়েছিলেন। ভোটের ফলাফল যাই হোক, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের সংগ্রামে আশা মণি একজন সাহসী পথযাত্রী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশা মণি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করবো: তারেক রহমান

#

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ

#

এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, ভীড় বাড়ছে নেতাকর্মীদের

#

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

#

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

#

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

#

নির্বাচনী নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি, বরাদ্দ ৭১ কোটি ৯৮ লাখ

#

দেশে প্রত্যাবর্তনে তারেক রহমান পাবেন প্রয়োজনীয় নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সর্বশেষ

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

#

প্রশাসনিক কাঠামোয় দুর্নীতির প্রভাবে কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে পড়েন-কুসিক প্রশাসক

#

ঢাকা সেনানিবাসের দরবার হলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

Link copied