৬ দফার অনুপ্রেরণায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Bortoman Protidin

২৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঐতিহাসিক ৬ দফা শুধু বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারাবিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস।

‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে এক বাণীতে  রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান

মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, ৭ জুন ‘ঐতিহাসিক ৬ দফা দিবস’। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ৬ দফা একটি অনন্য মাইলফলক। ৬ দফার মাধ্যমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবি দেশবাসীর সামনে তুলে ধরেন।

তিনি এই মহান দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন আমি তাদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বাঙালির সুদীর্ঘ সংগ্রামের ফসল। ১৯৪৮ সালে বাংলা ভাষার দাবিতে যে আন্দোলনের সূত্রপাত হয়, ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার সফল পরিসমাপ্তি ঘটে। রচিত হয় বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন, ১৯৫৮ সালে সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ১৯৬২ সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন। শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রানীতি, রাজস্ব ও করনীতি, বৈদেশিক বাণিজ্য, আঞ্চলিক বাহিনী গঠনসহ এই ৬ দফার মধ্যেই তিনি পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার তুলে ধরেন, যার মধ্যে নিহিত ছিল বাঙালির স্বাধিকার ও স্বায়ত্তশাসনের রূপরেখা।

তিনি বলেন, ঐতিহাসিক ৬ দফা ঘোষণার পর শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর ওপর অমানবিক নির্যাতন চালায় এবং তাকে বারবার গ্রেফতার করে। তা সত্ত্বেও বঙ্গবন্ধু ৬ দফার দাবি থেকে পিছপা হননি।

রাষ্ট্রপতি জানান, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। এজন্য তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণ তথা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সেনাবাহিনী এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে

#

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ

#

রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা

#

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ দিলেন

#

প্রধান উপদেষ্টার গণভবন পরিদর্শন

#

আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা

#

অনেক দেশের চেয়ে কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ

#

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Link copied