৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

Bortoman Protidin

১৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। গতকাল সোমবার (১৮ মার্চ) সকালে রিও ডি জেনেরিওতে সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও আবহাওয়া দপ্তর বলছেন, মানুষ যেটা অনুভব করছে সেই বিচারে (ফিলস লাইক) তাপমাত্রা ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।

দাবদাহের তীব্রতা থেকে থেকে বাঁচতে রিও ডি জেনেরিওর বাসিন্দারা কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকত আর বিভন্ন সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন। এমনকি, গোসলের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তীব্র দাবদাহের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করলে হবে না। এর সঙ্গে আদ্রতাসহ বেশকিছু বিষয় বিবেচনায় নিতে হবে। সেসব জিনিস বিবেচনায় নিলে রিও ডি জেনেরিওর মানুষ এখন প্রায় সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে। এর আগে গত বছরের নভেম্বরে রিওতে ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছিল।

ব্রাজিল আবহাওয়া অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও আবহাওয়াবিদ রাকুয়েল কোরিয়ে বলেছেন, আর তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী হলো- নির্বিচারে গাছ কাটা, বন উজাড় ও নিয়মনীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ ও যানবাহনের সংখ্যা বগুগুণে বেড়ে যাওয়া। রাকুয়েলের আশঙ্কা সামনের দিনগুলোতে অবস্থা আরও ভয়াবহ হবে। তীব্র গরম, অতিবৃষ্টি, বন্যা, খরা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

তবে রিও ডি জেনেরিও যখন তীব্র গরমে পুড়ছে, তখন ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া তথ্য সংস্থা মেটসুল। সূত্র: আল জাজিরা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কারিনা কাপুরকে প্রাক্তন স্ত্রী বলে দাবি করলেন ‘মুফতি’ কাভির

#

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

#

বাংলাদেশের মেরিনা টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়

#

লেডি ইন দ্যা ট্রি

#

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

#

মাধ্যমিক দিতেই ফেরা পরিযায়ী শ্রমিক শহিদুলের

#

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তরের উদ্যোগ: তথ্যমন্ত্রীর ঘোষণা

#

ভূমিকম্প একদিনে ২০০টির বেশি- ক্ষতিগ্রস্ত তাইওয়ান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied