৪৯ হাজার ইয়াবাসহ ৩ কারবারি আটক

Bortoman Protidin

১৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(১৮ জানুয়রি) ভোর সোয়া ৬টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় জব্দ করা হয় সরবরাহ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ৩যুবক হলো, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২) ,উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩), ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড  নতুন পল্লানপাড়ার মো. ইউনুছ এর ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেছেন, টেকনাফের জাদিমুরা থেকে চট্টগামে নিয়ে যাচ্ছিল এসব ইয়াবা। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম অবস্থান করে মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল এলাকায়। ভোরে সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয়। এসময় ৩ যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত ৩জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

#

রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

#

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান

#

অবৈধ বিদেশী মদসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫

#

সুবর্ণচরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত স্কুল, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

#

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার হোসেন

#

ভ্রাম্যমাণ আদালত দেখেই পালালেন ওষুধ ও মুদি দোকানিরা

#

১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের প্রেক্ষাপট ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ : আসিফ মাহমুদ

#

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

সর্বশেষ

Link copied