২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

Bortoman Protidin

২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।

আজ রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেছেন, দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটির সামনে দুমড়ে মুচড়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। সাধারণ মানুষ এবং পুলিশ বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল। ছবিতে দেখা গেছে একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের ভিডিও ছিল বেশ ভয়াবহ। এতে দেখা গেছে, নিহতদের সাড়িবদ্ধ করে শুইয়ে রাখা হয়েছে। আহতদের শরীর থেকে রক্ত ঝরছে। অনেকে বাসের ভেতরে আটকে আছেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ১১ জনের মৃত্যু হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এসিল্যান্ড-সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, দলিল-আসবাবপত্র পুড়ে ছাই

#

পিআর পদ্ধতি হলো মানুষের সঙ্গে প্রতারণা : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

#

সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

#

দুলাভাই ও শ্যালককে কুপিয়ে মোটরসাইকেলে আগুন

#

বিএনপির নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানেই জন্ম নেবে গাছ

#

১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

#

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট হস্তান্তর

#

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

#

প্রায় সাড়ে ১৮ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

#

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

Link copied