২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু ডেঙ্গুতে , হাসপাতালে ভর্তি ২০৭

Bortoman Protidin

১৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৫৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭০ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ১৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনজন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) একজন মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৭৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭১৭ জন মারা যান।

চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ নয় হাজার ৬৭৩ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই লাখ ১০ হাজার ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১৬ হাজার ৮৮৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ আট হাজার ২৮১ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল দুই লাখ আট হাজার ৬০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট এক হাজার ২৯৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪১৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭১৭ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৮

#

বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

#

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

#

ওআইসি বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক

#

সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

#

বাংলাদেশে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় চীন

#

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

#

মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

#

গুম বিষয়ক একটি শক্তিশালী স্থায়ী কমিশন গঠন করা হবে : আইন উপদেষ্টা

#

মানুষের সেবার জন্য মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে : জামায়াত আমির

সর্বশেষ

Link copied