০৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bortoman Protidin

১৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার।

১৯ মার্চ ২০২৪ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  মোঃ সুলতান আহমেদ (৪২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় আসামীর কাছ থেকে ০৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান আহমেদ (৪২) কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামের মৃত শিশু মিয়া এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্যামনগরে নিরাপদ পানির দাবীতে প্রতিকি কলস বন্ধন

#

শাহরাস্তিতে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমির গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

#

রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার

#

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

#

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

#

নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ

#

নোয়াখালীতে ১ মসজিদে ৩৬ বছর খেদমত,মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা

#

ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায় জানালো গ্রামবাসী

#

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০ ওভারের ক্রিকেট

Link copied