সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

Bortoman Protidin

২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ , বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় এ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী চক্র চাঁদাবাজি ও স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিল। সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের সক্রিয়  ( তিন ) সদস্যকে আটক করে।

অভিযানকালে সন্ত্রাসীদের ব্যবহৃত ( ০১ অত্যাধুনিক শটগান, ১৩টি ধারালো চাপাতি, ৪টি ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ ) বিভিন্ন অপরাধমূলক আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বিশাল (২০), নাজমুল (২০) ও শিপন (২২)।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঘোষবাগ এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। সেনা অভিযানের পর এলাকায় স্বস্তির বাতাস ফিরে এসেছে। আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) “ আব্দুল হান্না “ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ সহযোগিতা প্রশংসনীয়।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১০৬ পিচ টাপেন্ডোল ৪১ পিচ ইয়াবা ৬ বোতল ফেন্সিডিল ও ১ চোরাই মোটরসাইকেল উদ্ধার

#

কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন - জেলা প্রশাসক

#

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বৃষ্টি হতে পারে ৩ দিন

#

ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় পুলিশের জালে আটক

#

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫ জনের

#

ভবন নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, নতুন আইন অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা

#

গুলিবিদ্ধ শিশু হুজাইফা লাইফ সাপোর্টে, যা জানালেন চিকিৎসক

#

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল

#

হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যাত্রা করল এয়ার অ্যাম্বুলেন্স

Link copied