সরকারি খালের ভেতর রাস্তা করে খালের মাটি বিক্রি

Bortoman Protidin

৫ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে তিন বছর আগে খননকৃত একটি সরকারি খালের ভেতর দিয়ে রাস্তা তৈরি করে মাটি পরিবহন করছেন এক মাটি ব্যবসায়ী। খালের অপর পাড়ে সঞ্চিত খননকৃত মাটি বিভিন্ন জায়গায় এবং ইটভাটায় বিক্রি করছেন ওই মাটি ব্যবসায়ী। মাটি পরিবহনের সুবিধার জন্য খাল ভরাট করে এভাবে রাস্তা তৈরি এবং সরকারি খালের মাটি বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রাম নামক স্থানে প্রবাহিত বারাসিয়া নদী থেকে উৎপত্তি একটি খালের ভেতর মাটি দিয়ে ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। খালের দক্ষিণ পাড়ের মাটি পরিবহনের জন্য রাস্তা করা হয়েছে। গত তিন দিন ধরে জনৈক জাফরের জমির পাশের খালখননের পাড়ের স্তূপকৃত মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। জাফর খালের ওই মাটি ট্রাকপ্রতি ১২০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে। পাশের বর্নিরচর গ্রামের বাসিন্দা কুদ্দুস মেম্বার (সাবেক) এসকেভেটর মাটি টানার গাড়ি সরবরাহ করছেন। মাটি টানার জন্য প্রতিদিন গাড়ি প্রতি ২৬০০ টাকায় চুক্তি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মাটি বিক্রি করছেন পাশের গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের তারা মোল্যা।

 

ব্যাপারে মাটি ব্যবসায়ী তারা মোল্যা বলেন, আমিসহ আমাদের কিছু লোকেদের রেকর্ডীয় জায়গায় খাল খননের মাটি আছে। আমাদের এক সচিব আছে, তিনি আমাদের আত্মীয় হন। তাকে বলার পর তিনি ইউএনওকে বলেছেন। ইউএনও একটা লিখিত দরখাস্ত দিতে বললে আমরা লিখিত দরখাস্ত দেই। এরপর তিনি মাটি কাটার মৌখিক অনুমতি দিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা এবং বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ কামাল আহমেদ বলেন, খাল বন্ধ করে রাস্তা করা অন্যায়। এটি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। ব্যাপারে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। লোক পাঠিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। খালের মাটি কাটার অনুমতি এবং খালের ভেতর রাস্তা করার বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের বক্তব্য জানতে রবিবার ১২টা ২৬ মিনিটে ফোন দেওয়া হলে তিনি সংযোগ কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শহিদুল গ্রেপ্তার

#

স্থানীয় সরকার নির্বাচন এখনই সম্ভব : সংস্কার কমিশন

#

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে: শফিকুর রহমান

#

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

#

কুমিল্লায় ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

#

চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার

#

রাজশাহীতে জনসভার মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

#

মাসুক আলতাফ চৌধুরীর জীবন দর্শন: দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত

#

ঝিনাইদহে ডাকাত ধরতে জেলে ও কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান

#

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

Link copied