‘রোহিঙ্গা প্রবেশে এখন সেই উদারতা দেখানোর সুযোগ নেই’

Bortoman Protidin

২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এখন সেই উদারতা দেখানোর আরো কোনো সুযোগ নেই।

(৭ ফেব্রুয়ারি) বুধবার  দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইবো?

সেতুমন্ত্রী  বলেন, এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। আরাকান আর্মিদের তাদের দেশের সমস্যা। তাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কী করবে সেটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন। চীনের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করছি।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় আমার নেই। তাদের নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। তাদের মধ্যে ব্যর্থ আন্দোলন, নির্বাচনে অংশ না নেয়া-এসব কারণে একটা হতাশা আছে। এ কারণে তারা বিরোধিতা করছে, করবে। তারা তো বিরোধী দল, তাদের পেছনে কিছু তো বলতেই হবে। বললে সরকারের খারাপটাই বলতে হবে। কারণ তারা এখন কোনোকিছু ভালো চোখে দেখছে না। তারা হতাশার মধ্যে আছে। এই হতাশা থেকে তারা এসব আবোল-তাবোল বলছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপির নির্বাচনী লিফলেট যে মাটিতে পড়বে সেখানেই জন্ম নেবে গাছ

#

ঠান্ডা কুয়াশায় কাবু কুড়িগ্রামের মানুষ, ৬ দিন দেখা নেই সূর্যের

#

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নির্বাচন সামনে রেখে টানা ৯ দিন বিশেষ বাহিনীর কড়া নিরাপত্তা

#

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক

#

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন ৪ নারী খেলোয়াড়

#

কুমিল্লায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা আটদিনে দোয়া–কুরআন খতম

#

প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

#

বায়তুল মোকাররমের খতিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা

সর্বশেষ

Link copied