রাজধানীতে সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

৭ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬


#

২০১২ সালে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন মো. জাফর (৪০)। পরে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

জাফর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। নিজের নাম ঠিকানা পরিবর্তন করে ঢাকার চকবাজার থানাধীন শাহী মসজিদ এলাকায় বসবাস করছিলেন। আদালতে ২২ বছরের সাজা হয় তার। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই পলাতক থেকে জীপনযাপন করছিলেন আসামি মো. জাফর (৪০)।

সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকা অভিযান চালিয়ে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জাফরকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।রোববার দুপুরে র‌্যাব-১০ এর অপ্স অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চকবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার মো. জাফর ভোলা জেলার সদর থানার ছোট আলগী গ্রামের শফিক আহম্মদের ছেলে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামি মো. জাফর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তিনি বিগত ২০১২ সালে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে গিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে ঢাকার চকবাজার থানার শাহী মসজিদ এলাকায় বসবাস করছিলেন।

তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষে আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ২০১৭ সালে ১৫ বছর ও ৭ বছর করে মোট ২২ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।  

তিনি জানান, দণ্ডিত এ দুর্ধর্ষ সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও তাকে গ্রেপ্তারের করার জন্য ছায়া তদন্ত শুরু করে। পরে তাকে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুড়িগ্রামে নসিমন মোটরসাইকেল সংঘর্ষে পিতা পুত্র নিহত

#

নির্বাচিত হলে কোনো প্রতিশোধ নেবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

#

সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

#

রাজধানী ঢাকাজুড়ে অভিযানে গ্রেফতার ৩৫

#

আইপিএলের নিলামে সাড়ে ৩ কোটি রুপিতে দল পেলেন মোস্তাফিজ

#

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

#

ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর

#

জাতীয় শহীদ সেনা দিবস আজ

#

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

#

কঠিন সময় পার করছে বাংলাদেশ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. ইউনূস

Link copied