ময়মনসিংহে ফেব্রিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Bortoman Protidin

৯ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ময়মনসিংহ এর শিল্পাঞ্চল খ‍্যাত ভালুকা উপজেলার তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

আজ ২৫ ডিসেম্বর ভোর সকাল ৬টার দিকে উপজেলার হাজিরবাজার গাদোমিয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানিয়েছন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।  তিনি আরও বলেন, ৪ হাজার ৭০০ স্কয়ার ফিটের শেড ভবনের ভেতরে মেশিন, ফেব্রিকস ও ফ্রিস আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। 

এ বিষয়ে কারখানার ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬ টন ফেব্রিকস, চারটি স্ট্যান্টার মেশিন, একটি কমপ্যাক্টিং মেশিন পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেছেন,  এই ঘটনায় মালিকপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

#

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

#

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

#

ঢাকা–৬ আসনে মনোনয়ন দাখিল, নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করলেন ইশরাক

#

জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

#

সারাদেশে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

#

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

ফেনসিডিলসহ ফরিদপুরে ৩ যুবক আটক

#

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার

সর্বশেষ

Link copied