মা কুকুরকে বিষ দিয়ে হত্যা, অনাহারে মৃতপ্রায় ৭ বাচ্চা

Bortoman Protidin

২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

সাতক্ষীরা সদর উপজেলায় একটি ফসলের ক্ষেতে যায় বলে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কবুতরগুলোর মালিক রায়হান কবির। গত মঙ্গলবার ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। এর আগে, সোমবার বিকেলে উপজেলার পদ্মশাখরা ফুটবল মাঠ এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কবুতরগুলোর মালিক রায়হান কবির ও অভিযুক্ত ইসমাইল গাজী একই গ্রামের বাসিন্দা। ইসমাইল ছাড়াও অজ্ঞাতনামা আরও দু-তিনজন কবুতর হত্যায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। রায়হান কবির জানান, পদ্মশাখরার ফুটবল মাঠসংলগ্ন এলাকায় বসতবাড়িতে তিন শতাধিক কবুতরের একটি খামার রয়েছে। কিছু কবুতর মাঝেমধ্যে স্থানীয় কৃষক ইসমাইল গাজীর সরিষার ক্ষেতে চলে যেত।

অভিযোগে বলা হয়েছে, ইসমাইল গাজী হিংসার বশবর্তী হয়ে সোমবার বিকেলে কবুতরগুলোকে বিষ দিয়ে হত্যা করে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে রায়হান দেখেন, তার খামারের ১০৮টি কবুতর মারা গেছে। কবুতরগুলো বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী মালিক।

প্রতিবেশীরা জানান, ক্ষেতে কবুতর যায় বলে সরিষায় বিষ মিশিয়ে দেন ইসমাইল। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠলেও থানায় অভিযোগের পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় ভোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাহেব আলী এই তথ্য নিশ্চিত করেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম

#

নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : শিল্প উপদেষ্টা

#

কুমিল্লা সীমান্ত থেকে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

#

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আগামীকাল

#

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

#

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

#

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশু, কথা বলার শক্তিও নেই

#

বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে শেরে বাংলায় জাইমা রহমান

#

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর

#

ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ প্রধান উপদেষ্টার

Link copied