মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Bortoman Protidin

২৪ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

গাজীপুরের কালিয়াকৈরে সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল নামের একটি মাদরাসা‌ থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থী আলিফ ইসলাম উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা যায়, নিহত আলিফ ইসলামের মা ওমান প্রবাসী। শিক্ষার্থীর অভিভাবকরা তাকে মাদরাসায় ভর্তির পর থেকেই কয়েকবার পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার রাতে শিশুটি বাড়িতে যেতে চাইলে মাদরাসা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুর মাধ্যমে শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলিয়ে দিলে সে শান্ত হয়। এক পর্যায়ে বুধবার সকালে সাড়ে ছয়টার দিকে ওই শিক্ষার্থী সাত তলা ভবনের ছাদ থেকে পাইপ দিয়ে নেমে পালাতে গিয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফজিলাতুনন্নেছা কেপিজে হাসাপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, শিশু শিক্ষার্থী নিহতের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি যোগের সব প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ

#

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : আমির ডা. শফিকুর রহমান

#

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

#

রাস্তার পাশে পাওয়া গেল ব্যবসায়ীর মৃতদেহ

#

পাহাড়-হ্রদের জলছবিতে সিসিএন শিক্ষা পরিবারের মিলনমেলা: এক অবিস্মরণীয় আনন্দভ্রমণ

#

মাকে মারধর করায় ছেলেকে মাটিতে অর্ধেক পুঁতে রাখলেন স্থানীয়রা

#

হাদি থাকবে প্রতিটি বাংলাদেশির হৃদয়ে: প্রধান উপদেষ্টা

#

গণভোটের রায় বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

#

দেশজুড়ে খালেদা জিয়ার কোটি কোটি সন্তান: কনকচাঁপা

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

Link copied