বেনাপোল চেকপোষ্টে প্রতারনা ও জাল ভ্রমন ট্যাক্সের অভিযোগে ১০ দোকানে তালা

Bortoman Protidin

১২ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বেনাপোল চেকপোষ্টে দেশ-বিদেশি পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনা, ছিনতাই ভ্রমনকর জালিয়াতির অভিযোগে ১০ টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকে দোকান ফেলে পালিয়ে যায় প্রতারকরা।

আজ ভোরে  শারমিন জাকির নামে দুই পাসপোর্টধারীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারনার করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে এসব দোকানে তালা দেয় পোর্ট থানার পুলিশ। 

এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত থাকায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনাই যুক্ত হয়েছে।

পুলিশ  স্থানীয়রা জানায়প্রতারকরা বাস ষ্টান্ড, রেল ষ্টেশন বন্দর প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টে কাজ করিয়ে দেওয়ার নাম করে এসব দোকানে বসাতো যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনার মাধ্যে জাল ভ্রমন কর রশিদ তৈরী, কখনও সাথে থাকা টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে হাতিয়ে নিত অর্থ। এদের কেউ দোকানের নাম আবার কেউ নাম বিহীন ঘরে এসব প্রতারনার কার্যক্রম চালাতো।

প্রতারনার অভিযোগে তালা ঝুলানো দোকান দোকানের মালিকেরা হলেন, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন মসজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পিছনে রিংকু মিয়া, রাজলক্ষি ষ্টোরের মুসা, রেজাউল মার্কেটে মিলন হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল এর দোকান।

গত তিন মাসে বেনাপোল চেকপোষ্টে ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানি নানান ধরনের প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে শাওন এন্টার প্রাইজে বার তালা ঝুলিয়েছে পুলিশ। দেকানটি মালিক শাহিন মনিরামপুরের কাঠালতলা গ্রামের হাসান গাজীর ছেলে। তার সহযোগী হাসানের বাড়ি বেনাপোলের কাগজপুকুরে। এছাড়া বেনাপোলের সাদিপুর গ্রামের মমিনের ছেলে শামিমকে এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ গ্রেফতার করে পুলিশ।

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, যাত্রিদের সাথে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকানে তালা মারা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় তাদের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা

#

জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের

#

আগামী ১৫ই মার্চ , ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

#

প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

#

মাগুরার সেই শিশুর মৃত্যু: আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

#

কুমিল্লায় মাদক সেবন করে মা-বাবাকে মারধর করায় যুবকের ছয় মাসের কারাদণ্ড

#

সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা

#

বন্যার্তদের উদ্ধারে জেলাভিত্তিক পুলিশের জরুরি নম্বর

#

৪৬তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে

#

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

#

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

#

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Link copied