বান্দরবানে দুই পর্যটক নিহত

Bortoman Protidin

১৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় জিপ গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন।

ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ দুপুর ১২টায় সময় এই দুর্ঘটনা ঘটে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি জিপ গাড়ি পর্যটক নিয়ে রুমা উপজেলার আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং থেকে দুপুরে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ সেনাবাহিনী উপজেলা প্রশাসনের সদস্যরাসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন পর্যটকের মৃত্যু ঘটে।

এদিকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১টায় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ গাড়ি নিয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরে তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।  

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

#

কমতে পারে দেশের তাপমাত্রা

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

#

মাসুক আলতাফ চৌধুরীর জীবন দর্শন: দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত

#

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কুমিল্লার সাব্বির ৪০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন না ফেরার দেশে

#

ট্রেনের নিচে পড়ে মা-ছেলে নিহত

#

উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়নদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

#

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

#

কুমিল্লায় হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

#

পাবনা আমিনপুরের একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ১৪টি কঙ্কাল উধাও

Link copied