বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

Bortoman Protidin

৯ দিন আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

নিম্নচাপটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩০৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত: আযম খান

#

সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

#

৪৩ মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ

#

এনআইডি জালিয়াতি: বরখাস্ত ছয় কর্মচারী

#

তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান

#

বিজিবির উদ্যোগে কুমিল্লায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ

#

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

#

বিধবা মাকে তাড়িয়ে ঘরে আগুন দিল ছেলে

#

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

যুবককে কুপিয়ে নৃশংসভাবে খুন, এলাকায় চাঞ্চল্য

Link copied