ফেনীতে ভয়াবহ ডাকাতি, লুটে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকার মালামাল

Bortoman Protidin

৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন (৪৮)–এর বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতদল হামলা চালিয়ে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ দল প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং পরে মূল দরজা খুলে আরও ১০–১২ জন সদস্য ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দুই লাখ টাকা, একটি আইফোন এবং সিসিটিভির ডিভিআর বক্স নিয়ে যায়। ডাকাতদের উপস্থিতি দেখে গৃহবধূ আকলিমা (৩৮) চিৎকার করলে তারা রড ও রেঞ্জ দিয়ে তাকে মারাত্মকভাবে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান বলেন, ডাকাতির বিষয়টি নিশ্চিত করে তিনি জানান যে সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

#

ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

#

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

#

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

#

নতুন দাম কার্যকর ডিজেল-কেরোসিনের

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

#

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ

#

বাড়তি কয়লার চাপে ভেঙে পড়েছে কয়লা খনির প্রাচীর

#

ফেনীর পরশুরামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান

#

আঞ্জুমান মুফিদুলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Link copied