ফরিদপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৬ জন

Bortoman Protidin

২৭ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র  ফরম জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৯ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের অনলাইনে এসব  মনোনয়নপত্র জমা দেন।

 তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দেন। এতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। জমাদানকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন,  চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শরীফ মো. সেলিমুজ্জামান লিটু,  জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা লিটন ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এম এম শাফিউল্লাহ্ (সাফি), মো. শফিকুল হক টিপন মিয়া, আসাদুজ্জামান পরশ সিকদার ও মো. জোবায়ের হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, ঝর্ণা বেগম, মণিকা রাজবংশী, মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান,  কাজী সালমা শাহিন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

#

পার্বত্য অঞ্চলে হামলার ঘটনায় জড়িতদের বের করতে শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে: ভূমি উপদেষ্টা

#

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

#

সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

#

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

#

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

#

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

#

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করা হবে: শফিকুর রহমান

#

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

#

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

সর্বশেষ

#

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

#

সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

৩০ এপ্রিল শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

Link copied