পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নিহত

Bortoman Protidin

২৫ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কিনতে এসে কথা কাটাকাটির জের ধরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মেসার্স তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে তেল নিতে আসেন আল মিরাজ নিরব (২৩) নামে এক যুবক। সে সময় পাম্পের কর্মচারীরা  তেল দিতে অপারগতা প্রকাশ করে। পরে নিরব পাশের পাম্পে চলে যান। ফেরার পথে হারুন মিয়ার তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন। এ ছাড়া নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করতেন।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার সুমন পাল বলেন, গুরুতর অবস্থায় নিরবকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাজারে ভোটের প্রচার চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী শোকজ

#

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

#

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৭২

#

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

#

দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সকল ধর্মের মানুষের : ধর্ম উপদেষ্টা

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত

#

১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

#

প্রধান উপদেষ্টা ও পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর বৈঠক: সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করলেন ড. ইউনূস

#

দুই মাস পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

Link copied