পার্লারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় তরুণী

Bortoman Protidin

৮ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

পার্লারে বিয়ের সাজ সাজতে গিয়ে আইফোন খুইয়েছেন এক ইন্দোনেশীয় তরুণী। প্রেমের টানে বাংলাদেশি যুবক শিবচরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তরুণী ইফহা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার একটি বিউটি পার্লারে যান। এ সময় তার ফোনটি চুরি হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পার্লারে যান ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের উপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‌‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির একটি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারে ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’

বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকে। ওই বিদেশি মেয়ে আর তার সাথে আরও একজনসহ দুই জন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের উপর রেখে নাক ফুল পড়তে যায়। ওই সময়ই বোরখা পরা এক নারী এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সাথে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয় ‘

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

বাঁচতে গিয়ে প্রাণ গেলো ৯০ জনের

#

আমাকে ‘বেয়াদপ’ বলে দাগিয়ে দিলেও, বাকি জীবনটা বেয়াদপি করেই কাটাতে চাই: পরীমণি

#

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

#

সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ : আইজিপি

#

রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

#

৪৮ বছর কেটে গেল জেলে নির্দোষ হয়েও, শেষে মুক্ত

#

ওমরাহযাত্রীদের জন্য সতর্ক বার্তা, নতুন বিধিনিষেধে দারুণ ভোগান্তির শঙ্কা

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied