নতুন ‘পৃথিবী’র সন্ধান পেল নাসা

Bortoman Protidin

১৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

নাসার টেলিস্কোপে মিলল পৃথিবীর মতো দেখতে আরো এক গ্রহের হদিস । ওই গ্রহের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে । গ্রহটির নাম হল এলটিটি ১৪৪৫এসি। গ্রহটি অবিকল পৃথিবীর আকারের মত। তার মাধ্যাকর্ষণ টানও নাকি পৃথিবীরই মতো! যা বিজ্ঞানীদের অবাক করেছে।

এরিডেনাস নক্ষত্রমণ্ডলে পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে রয়েছে নতুন ‘পৃথিবী’। বিজ্ঞানীরা জানান, ২০২২ সালে নাসার অন্য একটি উপগ্রহে এলটিটি ১৪৪৫এসি-র উপস্থিতি ধরা পড়েছিল। তবে সেই ক্যামেরায় ছবি কিছুটা অস্পষ্ট ছিল। তাই গ্রহটি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। সম্প্রতি, নাসার হাব্ল টেলিস্কোপে ওই গ্রহটির ছবি দেখা গেছে স্পষ্টভাবে। গ্রহটির আকার এবং অন্য বৈশিষ্ট্যও বিজ্ঞানীরা জানতে পেরেছেন।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এই গ্রহটির কাছাকাছি রয়েছে তিনটি নক্ষত্র। বিরল অবস্থানে সে ঘুরে চলেছে। হাব্ল-এর ছবি থেকে বিজ্ঞানীরা ভালো করে  গ্রহটিকে পর্যবেক্ষণে সক্ষম হয়েছেন। দেখা যায়, গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ১.০৭ গুণ বেশি। পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ টান রয়েছে গ্রহটির। গ্রহের জমি পাথুরে।

তবে পৃথিবীর মতো হলেও এই নতুন গ্রহের উষ্ণতা অনেক বেশি। গ্রহটির তাপমাত্রা ৫০০ ডিগ্রি ফারেনহাইট।গ্রহটি একটি ছোট লাল নক্ষত্রের চারপাশে ঘোরে। তার নাম এলটিটি ১৪৪৫এ। নক্ষত্রটিকে অপেক্ষাকৃত বড় আকারের আরো দু’টি গ্রহ সার্বক্ষণিক প্রদক্ষিণ করে।

সূত্র: নিউ অ্যাটলাস, গিজমোডো

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রতি ৫ জনে দেশে একজন ডায়াবেটিসে আক্রান্ত

#

সাবেক অধিনায়ক ক্রিকেটার মুশফিকের বন্ধু পরিচয়ে প্রতারণা, একজনের কারাদণ্ড

#

‘হিটস্ট্রোকে’ এক সপ্তাহে প্রাণ গেল ১০ জনের

#

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

#

কচুয়ায় আল বারাকা আইডিয়াল একাডেমীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

#

আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

#

রমজানে সিএনজি স্টেশনগুলো খোলা রাখার নতুন সময় পুনর্নিধারণ

#

অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা

#

সেনাবাহিনী প্রধানের সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Link copied